নারায়ণগঞ্জবন্দর
খালেদা জিয়া অন্যায়ের সঙ্গে আপস করেননি: সাবেক চেয়ারম্যান মুকুল
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ ও ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রীর সুস্থতার পাশাপাশি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা নিয়ে এই আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মুকুল বেগম খালেদা জিয়াকে সৎ ও ন্যায়পরায়ণ নেত্রী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া সৎ ও ন্যায়পরায়ণ, তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। দুর্নীতি মামলায় মিথ্যা অভিযোগের শিকার হলেও নেত্রী জনগণের পাশে থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করে গেছেন। আওয়ামী লীগের অনেক সমর্থক থাকলেও তিনি কখনো আমাদের ছেড়ে যাননি।
মুকুল আরও বলেন, জনকল্যাণের রাজনীতি করার কারণেই নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশের জনগণের কাছে তিনি সর্বদা গ্রহণযোগ্য ছিলেন।
২২নং ওয়ার্ড বিএনপি নেতা সুলতান আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সাউদের সার্বিক ব্যবস্থাপনায় এবং ২২ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পনির ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোস্তাকুর রহমান মোস্তাক।
এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, সদস্য হাবিবুর রহমান দুলাল, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান সরকার, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা গোলাম নবী মুরাদ ও মোহাম্মদ আলম, মহানগর তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হাজী রাশেদ আহাম্মেদ টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য মোঃ আল মামুন, অ্যাড. আনিসুর রহমান মোল্লা, অ্যাড. শেখ মোঃ গোলাম মোর্শেদ গালিব, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহ আলম, মাসুদ রানা, জান্নাতুল রাজিব, সুজন মোল্লা এবং ছাত্রদল নেতা ফয়সাল আহাম্মেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...