নারায়ণগঞ্জসদর
আবারও বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪
NewsView4

নিউজভিউ ডেস্ক
আবারও গ্যাস লাইনের লিকেজ থেকে সংঘটিত বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ছয়টার দিকে ফতুল্লার লাকিবাজার এলাকায় শওকত মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এসব তথ্য নিশ্চিত করেন।
অগ্নিদগ্ধরা হলেন বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক আব্দুল কাদের (৫০) এবং মেহেদী (১৭), জমজ ভাই সাকিব (১৬) ও রাকিব (১৬)। কাদেরের স্ত্রী মাহিনুর অন্য কাজে ঘরের বাইরে থাকায় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি।
আব্দুল কাদেরের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক। জীবিকার জন্য তাঁর তিন ছেলে ভ্রাম্যমানভাবে হালিম ও চটপটি বিক্রি করত।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণ টের পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, আব্দুল কাদের ৫৭ শতাংশ, মেহেদি ১৮ শতাংশ, সাকিব ১৭ শতাংশ ও রাকিব ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালীও পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাঁরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার অন্তত তিন ঘন্টা পর খবর পেয়ে সেখানে টিম পাঠানো হয়। ঘরটিতে তিতাসের গ্যাসের লাইনের চুলা আছে। আবার তারা সিলিন্ডারও ব্যবহার করতেন বলে জেনেছি। দুর্ঘটনার ধরণ ও দগ্ধদের পরিস্থিতি দেখে এটি গ্যাসের বিস্ফোরণ বলে ধারণা করছি। তবে কোনটার লিকেজ থেকে গ্যাস জমেছিল তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

লোড হচ্ছে...