রাজনীতিসদর
চোর-বাটপার দিয়ে এদেশের পরিবর্তন করা সম্ভব নয়: মাওলানা মইনুদ্দিন
NHP NewsView

নিউজভিউ
কেবল নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মাওলানা মইনুদ্দিন আহমাদ তার বক্তব্যে বলেন, "চোর-বাটপার দিয়ে এদেশের পরিবর্তন করা সম্ভব নয়। দেশকে প্রকৃত অর্থে পরিবর্তন করতে হলে নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকের কোনো বিকল্প নেই।" আদর্শ স্কুলের প্রশংসা করে তিনি আরও বলেন, "আদর্শ স্কুল শুধু একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি মূলত একটি মানুষ গড়ার কারখানা।" এখান থেকে অর্জিত শিক্ষা শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম বাঙালী, সাংবাদিক ইকবাল হোসেন শ্যামল, স্কুলের উপাধ্যক্ষ মাইনউদ্দিন আহমেদ, আদর্শ মহিলা মাদরাসার সভাপতি ডা. আলী আশরাফ খান এবং আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগর সভাপতি মাওলানা ওমর ফারুক। সিনিয়র শিক্ষক মনিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, আবদুর রশিদ শেখ ও রবিউল আলম খানসহ অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সততার পথে অবিচল থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

লোড হচ্ছে...