নারায়ণগঞ্জ
বর্ষাবরণে বটতলা নারায়ণগঞ্জের আয়োজন শুক্রবার
NewsView5

নিউজভিউ
বর্ষার সৌন্দর্য, সজীবতা ও বাঙালির চিরায়ত সংস্কৃতিকে ধারণ করে ‘বর্ষামঙ্গল ১৪৩৩’ অনুষ্ঠানের আয়োজন করেছে বটতলা নারায়ণগঞ্জ।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় নগরীর আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের (৫ম তলা) এ অনুষ্ঠান আয়োজিত হবে।
গ্রীষ্মের রুক্ষতা ধুয়ে-মুছে দিয়ে বর্ষা নিয়ে আসে প্রকৃতির স্নিগ্ধতা। কদম, কেয়া ও মৃত্তিকার সুবাসে ভরে ওঠা এ ঋতুর অপরূপ সৌন্দর্য, আনন্দ ও সতেজতাকে বরণ করতেই এ আয়োজন।
অনুষ্ঠানে থাকবে সঙ্গীত, নৃত্য, কবিতা, আলোচনা এবং নেত্রকোণার মজনু বয়াতীর পরিবেশনায় বাংলার ঐতিহ্যবাহী ‘গাজীর গান’।
বটতলার সভাপতি বিশ্বজিৎ বসাক এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান জেমস ‘বর্ষামঙ্গল ১৪৩৩’ অনুষ্ঠানে অংশ নিতে সকল সংস্কৃতিপ্রেমীকে ও শুভানুধ্যায়ীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

লোড হচ্ছে...