নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জাহাজ থেকে মালামাল আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ‘ট্রাইকম গ্রুপ’-এর একটি ঘাটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন (৩২) এবং নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২৬)। দুই শ্রমিকের বাড়িই সিরাজগঞ্জের তাড়াশ থানায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গঙ্গানগর এলাকায় স্থানীয় ব্যবসায়ী কাজল ঘোষের মালিকানাধীন ওই ঘাটে ট্রাইকম গ্রুপের গম খালাসের কাজ চলছিল। সন্ধ্যা ৬টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম যখন জাহাজ থেকে গম নামাচ্ছিলেন, তখন নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে ভারী 'গ্রাফ'টি সরাসরি নিচে থাকা শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক জানান, নিহতদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ক্রেনের তার ছিঁড়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

লোড হচ্ছে...