সারা দেশ
যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে
ঈদে হিলি স্থলবন্দর দিয়ে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ
NewsView6
হিলি স্থলবন্দর এলাকা
নিউজভিউ ডেস্ক
ঈদুল আজহা উপলক্ষ্যে হিলি স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এ কয়দিন বন্দরে আমদানি-রপ্তানি হবে না। তবে, এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে এ দুই দেশে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা সাত দিন বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী ১ জুন পুনরায় এ বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেক পোস্টের ওসি মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাত দিনই হিলি ইমিগ্রেশন চেক পোস্টের কার্যক্রম চালু থাকে।

লোড হচ্ছে...