রাজনীতিসদর
নারায়ণগঞ্জে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু ও সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের সেক্রেটারি মোতালেব হোসেন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল হালিমের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে দেওভোগ এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কামরুল হুদা বাবু (৫৪) সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার মৃত ডা. নুরুল হুদার ছেলে এবং মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে, মোতালেব হোসেন মাস্টার (৪৭) বন্দরের কাইতা খালি এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং নাসিক ১০ নং ওয়ার্ডের সেক্রেটারি ও যুবলীগের একজন সক্রিয় কর্মী।
সদর মডেল থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুই নেতার বিরুদ্ধে সদর মডেল থানায় পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে থেকে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন বলে গোয়েন্দা তথ্য ছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল হালিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আক্রান্ত মামলার আসামিদের ধরতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

লোড হচ্ছে...