আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩
NewsView

নিউজভিউ ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। মঙ্গলবার (২১ এপ্রিল) এই হামলার পরও গাজার আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে বলে জানিয়েছেন বার্তাসংস্থা এএফপি'র সাংবাদিকরা।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-আমাল এলাকায় জাকজুক মোড়ের কাছে ইসরায়েলি বিমান হামলায় ওই তিনজন নিহত হন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় প্রায় প্রতিদিনই ছোটখাটো হামলার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের দুই বছর পর এই যুদ্ধবিরতি কার্যকর হলেও অঞ্চলটিতে সহিংসতা পুরোপুরি থামেনি।

লোড হচ্ছে...