সারা দেশ
বন্যায় চট্টগ্রাম বোর্ডের তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
NewsView5

নিউজভিউ ডেস্ক
বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সিদ্ধান্ত চট্টগ্রাম বিভাগের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
শনিবার ( ১১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের অনুরোধের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে চট্টগ্রাম বিভাগের সব জেলায় সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য সকল সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাকি জেলাগুলোতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আদেশে উল্লেখ করা হয়েছে।

লোড হচ্ছে...