রাজনীতিসদর
ইফতার বিতরণ করলো ইসলামী ছাত্র আন্দোলন
NewsView

নিউজভিউ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ পথচারী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে শাপলা চত্বর ও থানা কার্যালয় সংলগ্ন এলাকায় পথযাত্রীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর। তিনি বলেন, "রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। অসহায় ও পথযাত্রী মানুষের মুখে ইফতার তুলে দেওয়া একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সাংগঠনিক সম্পাদক মুহা. আমির হামজা। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ইফতার বিতরণকালে সংগঠনের কর্মীরা সাধারণ মানুষের মাঝে শৃঙ্খলা বজায় রেখে ইফতার পৌঁছে দেন।
সংগঠনের তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. ইয়াছিন আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাসজুড়ে তাদের এই সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।

লোড হচ্ছে...