আদালতসদর
স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যায় আসামি সুমন ১০ দিনের রিমান্ডে
NewsView

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আটকের পর শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এই বছরের ৭ ফেব্রুয়ারি ভোরে ফতুল্লার কোতালেরবাগ পাকিস্তানি খাদের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা মামুনকে গুলি করে হত্যা করা হয়। মামলাটির তদন্ত চলাকালীন সময়ে একাধিক আসামি গ্রেপ্তার হয় এবং তাদের দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে সুমন (৩৫) এবং তার মেঝ ভাই আক্তারের নাম উঠে আসে।
পরিদর্শক আনোয়ার হোসেন নিশ্চিত করেন, র্যাবের সহযোগিতায় শুক্রবার বিকেলে কুতুবাইলের নিজ বাসা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রধান আসামি সুমন এবং তার ভাই আক্তার—দু'জনের বিরুদ্ধেই একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগে ফতুল্লাসহ জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, সুমনকে শনিবার আদালতে পাঠিয়ে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে।
রিমান্ড আবেদনের বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক কাউয়ুম খান বলেন, "সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন আদালতে দাখিল করা হয়েছে। আদালতের মূল নথি পাওয়ার পরই রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।"

লোড হচ্ছে...