রাজনীতিসদর
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভরাডুবি হবে ইনশাআল্লাহ: এমপি প্রার্থী ইলিয়াস
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস আহমদ দৃঢ়তার সাথে বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের রায়ে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভরাডুবি হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এই জনপদের মানুষ আর কোনো অন্যায়, জুলুম ও দুর্নীতির কাছে মাথা নত করবে না। রবিবার (৩০ নভেম্বর) বিকালে নিজ সংসদীয় এলাকা ফতুল্লার ফাজিলপুর এলাকায় গণসংযোগকালে এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইলিয়াস আহমদ বলেন, তিনি বিশ্বাস করেন, ভোটাররা তাদের মূল্যবান আমানত এমন ব্যক্তিকে দেবেন যিনি সততা, নিষ্ঠা এবং স্বচ্ছতার সাথে জনগণের সেবা করবেন।
তিনি জানান, এবার দেশরক্ষায় ইসলামী ও সমমনা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে।
"আমাদের বাক্স থাকবে একটা ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ-৪ আসন সহ সারাদেশে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের মূল অঙ্গীকার। আমরা আল্লাহর উপর ভরসা রেখে এই পরিবর্তনের জন্য কাজ করে যাব।"
তিনি আরও বলেন, এই নির্বাচন জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। জনগণের শক্তি ও ঐক্য দিয়ে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব।
গণসংযোগকালে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে উপস্থিত ছিলেন— মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, মাওলানা আমিনুল্লাহ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, বায়তুলমাল সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, মারুফ পাটওয়ারী, ইসলামী ছাত্র মজলিসের সদর থানা সেক্রেটারি মুহাম্মদ আরিফুল ইসলাম, শ্রমিক মজলিসের জেলা বায়তুলমাল সম্পাদক আবুল বাশার, প্রমুখ।

লোড হচ্ছে...