নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। সোমবার (৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতরাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকার একটি কলাবাগান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, সোমবার দিবাগত রাতে র্যাব-১১-এর একটি আভিযানিক দল আড়াইহাজার এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বালিয়াপাড়া গ্রামের জনৈক আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানে সন্দেহজনক একটি লম্বা ব্যাগ পড়ে আছে। খবর পেয়ে র্যাব সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ওই ব্যাগটি উদ্ধার করে।
পরে ব্যাগটি খুলে তল্লাশি করলে ভেতর থেকে দুটি পাইপগান, এক রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায়। র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্র ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এসব অস্ত্র ও সরঞ্জাম সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

লোড হচ্ছে...