নারায়ণগঞ্জসদর
উৎসবের সময় জননিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের ডিসির নির্দেশ
NHP NewsView

নিউজভিউ
আসন্ন ঈদুল ফিতর, মহান স্বাধীনতা দিবস এবং হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসবকে সামনে রেখে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জেলা উন্নয়ন সমন্বয় কমিটি’ ও ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’-এর পৃথক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, উৎসবের সময় জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনভোগান্তি লাঘবে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বিশেষ করে রমজান মাসে নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখা এবং ইরি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তবে বর্তমানে বাজারে দুধ, ডিম ও মাংসসহ প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভোক্তা অধিকার দিবসের আলোচনায় জেলা প্রশাসক আরও জানান, "নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে অসাধু ব্যবসায়ী ও ভেজাল পণ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তিনি জনসাধারণের সচেতনতা এবং কর্মকর্তাদের নিষ্ঠার ওপর জোর দেন।
উক্ত সভায় নারায়ণগঞ্জের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের পর্যালোচনায় অংশ নেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সিফাত উদ্দিন এবং জেলা কৃষি কর্মকর্তা আহসানুল বাসার। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর, গণপূর্ত বিভাগ ও জেলা নির্বাচন অফিসের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

লোড হচ্ছে...