নারায়ণগঞ্জসদর
মাসদাইরে হেরোইনসহ যুবক আটক
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মিঠুন কুমার দত্ত সঙ্গীয় ফোর্সের সাহায্যে এই অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ১০৫ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন কবির মোহাম্মদ (৩২)। আটককৃতের বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখার অভিযোগে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

লোড হচ্ছে...