নারায়ণগঞ্জসোনারগাঁও
প্রতিদ্বন্দ্বীদের হুমকি দেওয়া হচ্ছে, মান্নানকে জবাব দিতে হবে: অঞ্জন দাস
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ মার্কার প্রার্থী ও জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস অভিযোগ করেছেন যে, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিকল্পিতভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই অভিযোগ তোলেন।
অঞ্জন দাস সরাসরি প্রশ্ন তুলে বলেন, আমরা যখন এই আসনে নির্বাচনে প্রার্থী হয়েছি, তখন থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে এর জবাব দিতে হবে যে কারা এই হুমকি দিচ্ছে এবং কেন এই সন্ত্রাসী তৎপরতা চলছে।
তিনি জানান, গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে সোনারগাঁও উপজেলার সদস্য সচিব মোবাশ্বির হোসাইনের বাড়ির সামনে ২০ থেকে ২৫ জন যুবক সংঘবদ্ধভাবে উপস্থিত হয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছে। এই ঘটনা স্পষ্টভাবে নির্বাচনী পরিবেশকে সন্ত্রাসের মাধ্যমে প্রভাবিত করার অপচেষ্টা বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সোনারগাঁও এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কথা বলতে আজ সাধারণ মানুষ ভয় পাচ্ছে। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে জনগণের কণ্ঠ রোধ করা হচ্ছে, যা গণতন্ত্র ও মানবিক মর্যাদার পরিপন্থী।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদই হবে জনগণের প্রকৃত ক্ষমতায়নের ভিত্তি। এই সনদের মাধ্যমেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। আমরা জনগণকে এই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই। নিজেদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবিতে এদিন একটি মানববন্ধন কর্মসূচিও পালন করে গণসংহতি আন্দোলন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সদস্য ফারহানা মানিক মুনা ও জেলা নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, সনমান্দী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসাইন, সদস্য সিফাত হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব মোহাম্মদ সোহাগ, ছাত্র ফেডারেশন জেলা সভাপতি সাইদুর রহমান এবং যুব ফেডারেশন জেলা প্রচার সম্পাদক শাকিব হাসান সানি সহ অন্যান্য নেতা-কর্মীরা।

লোড হচ্ছে...