জাতীয়
নিখোঁজের ২৮ দিন পর মিলল শিশুর গলিত লাশ
NewsView4
নিউজভিউ ডেস্ক
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাড়ে চার মাস বয়সী এক শিশু ঘর থেকে নিখোঁজ হয় ৫ ফেব্রুয়ারি। ২৮ দিন পর আজ দুপুরে বাড়ির সেপটিক ট্যাংক থেকে পুলিশ শিশুটির গলিত লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির নাম মো. আশরাফুল। তার বাবা শাহিন মিয়া কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক। তারা উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামে বাস করেন। ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শিশুটি নিখোঁজ হলে নানা জায়গায় খোঁজ করা হয়। পরে পুলিশকে জানানো হয়। আজ সকাল ১০টার দিকে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় শিশুটির মরদেহ পাওয়া যায়।
শিশুটির বাবা শাহিন মিয়া বলেন, ‘নিখোঁজের পর নানা জায়গায় খোঁজ করা হয়েছে। পুলিশও চেষ্টা করেছে। আমার সন্তানকে কেউ কী কারণে হত্যা করে ট্যাংকের ভেতর ফেলবে, আমরা তা ধারণা করতে পারছি না।’
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলতে থাকে। এখন ঘটনার কারণ অনুসন্ধান ও অভিযুক্তদের খোঁজার চেষ্টা করবে পুলিশ।

লোড হচ্ছে...