নারায়ণগঞ্জ
সাংবাদিকদের সাথে নবাগত এসপি
‘এক মাসেই দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন’
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও জেলায় কর্মরত সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের পর্যবেক্ষণ ও পুলিশের প্রতি জনআকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।
সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, ছিনতাই ও যানজট নিরসনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আশা করছি, আগামী এক মাসের মধ্যেই আপনারা এই কার্যক্রমের দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন।” তিনি আরও যোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকেরা একে অপরের পরিপূরক। সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ তাঁর বক্তব্যে একটি নিরাপদ নগরী গড়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা আপনাদের কাছে একটি নিরাপদ নারায়ণগঞ্জ আশা করি। আগামী প্রজন্মের জন্য যদি আমরা একটি সুন্দর ও ভয়মুক্ত পরিবেশ রেখে যেতে না পারি, তবে আমাদের সকল অর্জন ব্যর্থ হবে। নিরাপদ নগরী গড়তে প্রেস ক্লাব ও জেলার সাংবাদিক সমাজ পুলিশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল এবং কার্যকরী সদস্য আবদুস সালাম। এছাড়া প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এম. আর. কামাল, হাসান উল রাকিব, হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব ও সাবিত আল হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আবদুস সালাম, স্থায়ী সদস্য এম. আর. কামাল, হাসান উল রাকিব, হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব ও সাবিত আল হাসান এবং খবর প্রতিদিনের সম্পাদক এস. এম. ইকবাল রুমী, দৈনিক সোজাসাপটার স্টাফ রিপোর্টার আলআমিন প্রধান, দৈনিক শীতলক্ষার সিটি এডিটর ইমতিয়াজ আহমেদ, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আফসানা মুন, দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি গৌতম সাহা।
সাংবাদিকরা জেলার বিভিন্ন পয়েন্টের যানজট ও মাদক স্পটগুলো নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

লোড হচ্ছে...