নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের লটারি পদ্ধতিতে বদলি
NewsView

ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের বদলি কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়াটি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার একটি উল্লেখযোগ্য উদ্যোগ।
মঙ্গলবার (১১ নভেম্বর) এই বদলি কার্যক্রমে বর্তমানে কর্মরত ইউনিয়ন পরিষদের সংসদীয় আসন, ইউপি কর্মকর্তাদের স্থায়ী ঠিকানা এবং তাঁদের কর্মমূল্যায়ন বিবেচনায় রাখা হয়। এরপর নির্ধারিত উপজেলায় লটারীর মাধ্যমে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলীকৃত কর্মস্থল নির্ধারণ করা হয়। স্বচ্ছতার ভিত্তিতে পদায়ন হওয়ায় উপস্থিত সকলে এই প্রক্রিয়ার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, নারায়ণগঞ্জের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাঈমা ইসলামসহ জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলায় কর্মরত সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দও এই কার্যক্রমে অংশ নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, বিভাগীয় কমিশনারের নির্দেশনা অনুযায়ী এই বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

লোড হচ্ছে...