সারা দেশ
দৌলতপুরে ইউনিয়ন বিএনপি অফিসে ককটেল হামলা, আহত ৫
NewsView6

নিউজভিউ ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপির একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া কয়েকটি ককটেল বিস্ফোরণে তাঁতী দলের দুই নেতাসহ পাঁচ বিএনপি কর্মী আহত হয়েছেন।
গতকাল রবিবার (৩১ মে) রাত ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেনÑপিয়ারপুর ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম সম্পাদক ফোরকান আলী, তাঁতীদলের আরেক নেতা আনারুল ইসলাম, বিএনপি কর্মী এসেম আলী, এবং ফিরোজ হোসেন।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং কয়েকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তেও পুলিশ কাজ করছে বলে ওসি জানিয়েছেন।

লোড হচ্ছে...