রাজনীতি
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বর্তমান কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কাছে পাঠানো ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, দলীয় নির্দেশক্রমে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে মাজেদুল ইসলাম সভাপতি এবং নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিছুদিন আগে ইকবাল হোসেনকে বহিষ্কার করা হলে আবুল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি থানা কমিটি স্থগিত করায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে চিঠিতে স্থগিতের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি

লোড হচ্ছে...