আন্তর্জাতিক
পুলিশের গাড়িতে হামলা, নিহত ৬
NewsView

নিউজভিউ ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় আবারও রক্ত ঝরল। সোমবার ট্যাঙ্ক ও লাক্কি মারওয়াত জেলায় পুলিশের পৃথক দুটি গাড়িবহর লক্ষ্য করে চালানো বোমা হামলায় একজন অতিরিক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ট্যাঙ্ক জেলার গোমাল থানা থেকে ফেরার পথে পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই ছয় পুলিশ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন। বিস্ফোরণের পরপরই এলাকাটি ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ট্যাঙ্ক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
একই দিনে লাক্কি মারওয়াত জেলার দারা তাং সড়কেও পুলিশের একটি সাঁজোয়া যান হামলার শিকার হয়। সেখানেও আইইডি বিস্ফোরণে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
এই নারকীয় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূলে সরকার কোনো আপস করবে না। অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
গত কয়েক সপ্তাহ ধরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের ওপর হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ৮ থেকে ১০ জানুয়ারির মধ্যে পেশোয়ার, বান্নু, বাজাউর ও খাইবার এলাকায় সিরিজ হামলায় একাধিক পুলিশ ও সিটিডি সদস্য প্রাণ হারিয়েছেন। ডন-এর প্রতিবেদন অনুযায়ী, প্রদেশটিতে আইনশৃঙ্খলার চরম অবনতি ও সন্ত্রাসীদের সক্রিয়তা ভাবিয়ে তুলছে স্থানীয় প্রশাসনকে।

লোড হচ্ছে...