রাজনীতি
লুটেরা-সন্ত্রাসীদের কালো টাকার কাছে বিবেক বিক্রি করবেন না: ইকবাল হোসেন
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লাবাসীর নাগরিক অধিকার, জনসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজনীতিতে গুণগত পরিবর্তনের ডাক দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ‘কাস্তে’ মার্কার প্রার্থী ইকবাল হোসেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচন এলেই টাকার মালিকরা কালো টাকা ছড়ায়। লুটেরা ও সন্ত্রাসীদের পেশীশক্তির ভয়ে মাথা নত না করে নিজের বিবেক বিক্রি করবেন না।”
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লার লামাপাড়া, রামারবাগ, লাল খাঁ, মক্কার মাঠ, ফতুল্লা রেল স্টেশন, জাপা ইদ্রাকপুর কোঁচপাড়া এবং কোতালেরবাগসহ বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে ইকবাল হোসেন বলেন, “আমাদের বিশাল শোডাউন বা জাঁকজমক প্রচারণার সামর্থ্য নেই। আমরা পায়ে হেঁটে আপনাদের দ্বারে দ্বারে আসছি। যারা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করছে, তারা নির্বাচিত হলে জনগণের দিকে ফিরে তাকাবে না; বরং লুটপাট আর দুর্নীতির মাধ্যমে সেই টাকা উসুল করবে। ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে সমাজ বদলের লড়াইয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।”
বিজয়ী হলে ফতুল্লার উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরে সিপিবি নেতা ইকবাল হোসেন বেশ কিছু অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং দখলকৃত খাল পুনরুদ্ধার করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। এছাড়া নারীদের জন্য নিরাপদ চলাচল এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের আত্মনির্ভরশীল করার কাজ করবেন তিনি। শিক্ষা খাতের দুরাবস্থা দূর করে সবার জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি মেহনতি মানুষের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথ ও সংসদে সোচ্চার ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।
প্রচারণা চলাকালে ইকবাল হোসেনের সাথে আরও উপস্থিত ছিলেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, শ্রমিক নেতা গাজী নূর আলম এবং তোফাজ্জল হোসেনসহ দলের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

লোড হচ্ছে...