শিক্ষাসদর
তোলারাম কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীকে নির্যাতনে ছাত্র ফেডারেশনের নিন্দা
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখা।
এর আগে গত ২৫ নভেম্বর রাতে এই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনা ঘটে।
ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম ও সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা এক যুক্ত বিবৃতিতে বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে ক্যাম্পাসে পুরনো সহিংস রাজনৈতিক সংস্কৃতির পুনরুত্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, ছাত্রাবাস ও শিক্ষাঙ্গনকে ভয়-ভীতি ও পেশিশক্তির মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা গণতান্ত্রিক শিক্ষা পরিবেশের জন্য সরাসরি হুমকি।
কলেজ প্রশাসনের দায়িত্ব পালনে বারবার ব্যর্থতার পরিচয় দেওয়ায় ছাত্র ফেডারেশন হতাশা প্রকাশ করেছে। তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব হলেও সেই দায়িত্ব পালনে ব্যর্থতা আর গ্রহণযোগ্য নয়।
ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে এবং অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের (ছাত্রদল) প্রতিও অভিযুক্তের বিষয়ে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

লোড হচ্ছে...