নারায়ণগঞ্জসদর
র্যাবের অভিযানে মাদকসহ এক ব্যবসায়ী আটক
NewsView

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁওয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব-১১। অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. আমিনুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল ফতুল্লা থানার পাগলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ কেজি গাঁজাসহ আমিনুলকে আটক করা হয়। আটক আমিনুল ঢাকার লালবাগ থানার গোলাম সারোয়ারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেছেন যে, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে ১৩ মে রাত ১টার দিকে সোনারগাঁও থানার চেংগাইন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। সেখান থেকে ৫১ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটক আমিনুল ইসলামের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, সোনারগাঁওয়ে উদ্ধারকৃত ফেনসিডিলগুলো সোনারগাঁও থানায় জমা দেওয়া হয়েছে।

লোড হচ্ছে...