নারায়ণগঞ্জ
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোমবাতি প্রজ্বলন
NewsView5
.jpg)
নিউজভিউ
জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে এবং ‘জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল কর’ দাবিতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম। বক্তব্য দেন বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনি সুপান্থ, ধীমান সাহা জুয়েল, প্রদীপ সরকার, সুলতানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়ে সংঘটিত হলেও দুই বছর পরও অনেক আহত মানুষ চিকিৎসাবঞ্চিত রয়েছেন এবং দেশে নতুন বৈষম্য তৈরি হয়েছে। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘Agreement on Reciprocal Trade (ART)’ চুক্তির মাধ্যমে দেশের অর্থনীতি, কৃষি, শিল্প, কর্মসংস্থান ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা দাবি করেন, চুক্তিটি কার্যকর হলে এলএনজি, গম, সয়াবিনসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারদরের চেয়ে বেশি দামে আমদানি করতে হতে পারে, যা জাতীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে কৃষি ও তৈরি পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তারা প্রকাশ করেন।
বক্তারা আগামী ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ সফল করার আহ্বান জানান। সমাবেশ শেষে চুক্তি বাতিলের দাবিতে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেশ করা হবে বলে জানান তারা।
কর্মসূচি শেষে জুলাই শহিদদের স্মরণে উপস্থিত নেতাকর্মী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

লোড হচ্ছে...