নারায়ণগঞ্জসদর
ভাষা শহীদদের স্মরণে গল্পপাঠ ও দোয়া
NewsView

নিউজভিউ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিন্নধর্মী এক আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ২১ ফেব্রুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বিশেষ আলোচনা, গল্পপাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. ইয়াছিন আরাফাত। আয়োজনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগের গৌরবগাথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভাষা শহীদদের জীবনী ও ত্যাগের কাহিনি নিয়ে ‘গল্পপাঠ’ পর্ব। আলোচকগণ বলেন, মাতৃভাষা বাংলা আমাদের জাতীয় অস্তিত্ব ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষার মর্যাদা সমুন্নত রাখতে হলে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে এবং প্রাত্যহিক জীবনে বাংলার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে হবে।
আলোচনা শেষে দেশ, জাতি ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরিশেষে আয়োজকবৃন্দ একুশের অবিনাশী চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, সুন্দর ও মানবিক সমাজ গঠনে ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

লোড হচ্ছে...