নারায়ণগঞ্জ
বিদ্যানিকেতনে ছাত্রীদের এইচপিভি টিকা কর্মসূচির উদ্বোধন করলেন নাসিক প্রশাসক
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে ছাত্রীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার গুরুত্ব তুলে ধরেন সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সময়মতো টিকা গ্রহণ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা এবং বিদ্যানিকেতন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আবদুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

লোড হচ্ছে...