নারায়ণগঞ্জ
বিজয় দিবসে ছাত্র ফেডারেশনের বিজয় র্যালী
NewsView

নিউজ ভিউ
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার রাষ্ট্র গড়ার স্লোগান নিয়ে মহান বিজয় দিবসে বিজয় র্যালী ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রেসিডেন্ট রোডস্থ জেলা কার্যালয় থেকে এই বিজয় র্যালিটি শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা সভাপতি সাইদুর রহমান বলেন, "মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আজকের বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই।" তিনি বলেন, দুঃখজনকভাবে স্বাধীনতার এত বছর পরও বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার রাজনীতি এখনও বহাল থাকায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
তিনি ঘোষণা করেন, গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য ‘জুলাই সনদ’ একটি অপরিহার্য দলিল। সাম্যভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে জুলাই সনদকে ‘হ্যাঁ’ বলার কোনো বিকল্প নেই। এই বিজয় দিবসে তাঁরা শোষণমুক্ত ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালনের নতুন শপথ নেন।
বিজয় র্যালি ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান, সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, কার্যকরী সদস্য রাইসা ইসলাম ও সিয়াম সরকার। এছাড়া নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার ও সংগঠক সুরোভি, তোলারাম কলেজ শাখার প্রতিনিধি আমির ফয়সাল সহ বিভিন্ন অঞ্চল ও শাখার ছাত্রনেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...