অর্থ-বাণিজ্যসদর
ফারিহা নিট টেক্সে পিঠা উৎসব
NewsView

নিউজ ভিউ
ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে এসরোটেক্স গ্রুপের প্রতিষ্ঠান ফারিহা নিট টেক্স লিমিটেডে আনন্দঘন পরিবেশে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার এনায়েতনগরে কারখানা কমপ্লেক্সে এই উৎসব হয়।
কর্মীরা নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করেন। আয়োজনটি কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সাংস্কৃতিক চর্চা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মামুন ভূঁইয়া। এ সময় তিনি সব পিঠা স্টল ঘুরে দেখেন এবং কর্মীদের তৈরি পিঠা উপভোগ করেন, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
উৎসবে আরও উপস্থিত ছিলেন ফারিহা নিটের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ. কে. এম. গোলাম মোরশেদ, এসরোটেক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল আফসার, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মেহেদী সাব্বির, গার্মেন্টস ও টেক্সটাইল বিভাগের প্রধানরা এবং জেনারেল ম্যানেজার (এইচআর) কাওসারুল আমিনসহ প্রতিষ্ঠানটির সব বিভাগীয় প্রধান। এসরোটেক্স গ্রুপের অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন।
এছাড়া ফারিহা গার্মেন্টস থেকে হেড অব অপারেশনস নজরুল ইসলাম, টেক্সটাইল থেকে সিওও আব্দুর রহিম এবং সকল ডিপার্টমেন্ট হেড উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...