নারায়ণগঞ্জআড়াইহাজার
মাদক ছাড়ার অঙ্গীকার
আড়াইহাজারে আত্মসমর্পণ দুই মাদক কারবারির
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানের মুখে দুই চিহ্নিত মাদক কারবারি আত্মসমর্পণ করেছেন। তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেলের মোঃ মেহেদী ইসলাম-এর তত্ত্বাবধানে এবং আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন-এর নেতৃত্বে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি ও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও মাদকের বিরুদ্ধে অবস্থান নেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ মে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ওসির উপস্থিতিতে কুটিবাড়ি এলাকার দুই মাদক কারবারি আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীরা হলেন আব্দুল মান্নান (৪০) ও আবু সাঈদ (৩৮)। তারা ভবিষ্যতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করেন।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের মতো ভয়াবহ অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাকে উৎসাহ ও সহযোগিতা করা হবে।

লোড হচ্ছে...