নারায়ণগঞ্জ
ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর
নতুন সরকারের দায়িত্বকালে প্রথম আলোক প্রজ্বালন
NewsView

নিউজভিউ
কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার শুরুর দাবি জানিয়ে আজ রোববার (৮ মার্চ) আলোক প্রজ্বালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। নতুন সরকারের আমলে এটিই প্রথম আলোক প্রজ্বালন। এর আগে সাংস্কৃতিক জোটের ব্যানারে গত ১৩ বছর প্রতি মাসে এই কর্মসূচি চালিয়ে আসছেন নারাণগঞ্জের মানুষ।
সন্ধ্যায় নারায়ণগঞ্জ চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে নারায়ণগঞ্জে সর্বস্তরের নেতারা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি মনি সুপান্থ। আয়োজন পরিচালনা করবেন সাধারণ সম্পাদক দিনা তাজরিন। ত্বকী মঞ্চের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এছাড়াও এবার ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে নেওয়া হয়েছে আরও নানান ধরনের প্রতিবাদী কর্মসূচি। আগামী ১২ মার্চ নতুন সংসদ বসবে। ১৪ মার্চ বিকালে সংসদ ভবনের সামনে ত্বকী সমাবেশের আয়োজন করছে সন্ত্রাস বিরোধী ত্বকী মঞ্চ।

লোড হচ্ছে...