নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলে নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ
NHP NewsView

নিউজভিউ
বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন পর্যায়ে রদবদলের অংশ হিসেবে নারায়ণগঞ্জে নতুন অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এক আদেশে মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তথ্যটি নিউজভিউকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
একই আদেশে নারায়ণগঞ্জে কর্মরত অপর এক কর্মকর্তার বদলি পরিক্রমায় পরিবর্তন আনা হয়েছে। ইতিপূর্বে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলে কর্মরত এবং টাঙ্গাইলের গোপালপুর সার্কেলে বদলির আদেশ পাওয়া মো. ইমরান আহম্মেদকে এখন মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে ইমরান আহম্মেদের টাঙ্গাইলে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।
নারায়ণগঞ্জের এই রদবদল ছাড়াও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে আরও চার কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন, মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সীগঞ্জ জেলায় এবং যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
এছাড়া নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলের এএসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। নারায়ণগঞ্জসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে এই নতুন পদায়নের ফলে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

লোড হচ্ছে...