সারা দেশ
গফরগাঁওয়ে হাত-পা বাঁধা মাথাবিহীন লাশ উদ্ধার
NewsView6

নিউজভিউ ডেস্ক
ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) হাত-পা বাঁধা মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামের সাহা ভিটা এলাকার নির্জন জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাগলা থানা পুলিশ জানায়, ধূসর রঙের প্যান্ট পরা ঐ ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। তার মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে ছিল। পরনের সাদা টি-শার্ট ও প্রিন্টের শার্ট দিয়ে একটি কড়ই গাছের সঙ্গে তার হাত-পা বাঁধা ছিল।
পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক যুবকের মাথাবিহীন লাশ ও লাশের পাশে থাকা মাথা উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, এই নির্জন এলাকায় রাতের কোনো একসময় তাকে গলা কেটে হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লোড হচ্ছে...