রাজনীতিসদর
আমি আপনাদেরই সন্তান, সারাজীবন পাশেই থাকব: মুফতি ইসমাঈল সিরাজী
NewsView

নিউজভিউ
ভোটের জয়-পরাজয় ছাপিয়ে সাধারণ মানুষের সেবক হয়ে আজীবন পাশে থাকার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী কাশীপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় হাতপাখা প্রতীকের প্রচারণাকালে এক আবেগঘন বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের সময় মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “আমি আপনাদের বাইরে কেউ নই। এই নারায়ণগঞ্জের মাটিতেই আমি বড় হয়েছি, এখানেই আমার বসবাস। আমি আপনাদেরই সন্তান। তাই নির্বাচিত হই বা না হই, নারায়ণগঞ্জের মানুষের সুখে-দুঃখে আমি সবসময় পাশে থাকব।” তিনি আরও যোগ করেন, রাজনীতি তাঁর কাছে কেবল ক্ষমতা অর্জনের সিঁড়ি নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার একটি বড় দায়িত্ব।
কাশীপুরের বিভিন্ন মোড়ে পথসভায় তিনি বলেন, “জনগণের খেদমত করা একটি মহৎ কাজ এবং এটি আমাদের নবী করীম (সা.)-এর শিক্ষা। নিজ এলাকার মানুষের সেবা করতে পারা অত্যন্ত আনন্দের বিষয়। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে পথ চলতে চাই।” দিনভর প্রচারণায় তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং নির্বাচিত হলে একটি মানবিক ও বৈষম্যহীন নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় মুফতি ইসমাঈল সিরাজীর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মাদ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ ওমর ফারুক, সহকারী সমন্বয়কারী মুহাম্মাদ জুবায়ের হোসেন ও আমিন উদ্দিন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি শাহাদাত হোসাইন রানা, সহ-সভাপতি মুফতি ইমদাদুল হক এবং সেক্রেটারি শফিকুল ইসলাম সেন্টুসহ আরও অনেকে।

লোড হচ্ছে...