জাতীয়
ঝড়-বৃষ্টিতে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ
NewsView5

নিউজভিউ ডেস্ক
বৈরী আবহাওয়ার প্রভাবে সাময়িকভাবে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ঘাট সংশ্লিষ্টরা জানান, সকাল সাড়ে ১১টার পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পাটুরিয়া ও আরিচা এলাকায় তীব্র ঝড় ও বৃষ্টি শুরু হয়। এতে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি যৌথভাবে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয়।
তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দুপুর ১২টার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।

লোড হচ্ছে...