রাজনীতি
লুটপাটের রাজনীতি বন্ধ করে বামপন্থীদের বিজয়ী করা সময়ের দাবি: বিপ্লব
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেছেন, অনেক প্রার্থীই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কোটি কোটি টাকা খরচ করছেন। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে এই টাকার উৎস কী? নির্বাচনের স্বচ্ছতার স্বার্থে এই অর্থের উৎস জনগণের কাছে পরিষ্কার করা দরকার।
সোমবার (২৬ জানুয়ারি) দিনভর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মই প্রতীকের গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। আবু নাঈম খান বিপ্লব এদিন সকাল ৮টা এবং বিকেল ৪টা থেকে দুই দফায় আখড়া মোড়, পানির ট্যাঙ্কি, মাসদাইর বাজার, ভূঁইয়ারবাগ ও নন্দীপাড়া এলাকায় প্রচারপত্র বিলি ও পথসভা করেন।
বিপ্লব আরও বলেন, “নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যেন সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলেই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, ১৬ নং ওয়ার্ডের নেতা লিলু মিয়া, বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সংগঠক মুন্নি সরদার, বাসদ নেতা সেলিম আলাদ্বীন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ এবং ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রচারণা চলাকালে মই প্রতীকের প্রার্থী বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে বলেন, লুটপাটের রাজনীতি বন্ধ করে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বামপন্থীদের বিজয়ী করা আজ সময়ের দাবি।

লোড হচ্ছে...