নারায়ণগঞ্জসদর
নাগরিকরা যদি ভালো মানুষ হন, অপরাধ এমনিতেই বন্ধ হয়ে যাবে: এসপি
NewsView

নিউজভিউ
“ভাষা আন্দোলন আমাদের মাথা নত না করার শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাকে ধারণ করেই আমরা সুনাগরিক হওয়ার প্রতিজ্ঞা করতে পারি। কারণ, অভিভাবক হিসেবে আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায়, তবে আপনার সব অর্জনই শেষ হয়ে যাবে।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এসব কথা বলেন।
তিনি বলেন, “সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে—তা নিয়মিত লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর তাদের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো জরুরি। আমরা পুলিশি পন্থায় অনেক সমস্যার সমাধান করি ঠিকই, কিন্তু নাগরিকরা যদি নিজে থেকে সচেতন ও ভালো মানুষ হন, তবে সমাজের অর্ধেক অপরাধ এমনিতেই বন্ধ হয়ে যাবে।”
বক্তব্যের শুরুতে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বিশ্বের ইতিহাসে ভাষার জন্য জীবন দেওয়ার নজির বিরল। ১৯৫২-র সেই চেতনা থেকেই ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪-এর মতো বড় বড় আন্দোলনগুলো সফল হয়েছে।”
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন। আলোচনা সভায় ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী ও গণঅধিকার পরিষদ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
অনুষ্ঠান শেষে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

লোড হচ্ছে...