আন্তর্জাতিক
সেই গোলাপী মহিষের খবর ইরানের এক্স হ্যান্ডেলে
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা দুর্লভ অ্যালবিনো প্রজাতির একটি মহিষ এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল এবং মুখের গড়নে দেখে খামারের মালিক শখ করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এই নামকরণের সূত্র ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শোরগোল পড়ে গেছে।

চমকপ্রদ বিষয় হলো, ঘটনাটি নজরে এসেছে ইরানেরও। রাশিয়ায় নিযুক্ত ইরানের দূতাবাস তাদের ভেরিফায়েড অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে।
সেখানে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’ টুইটটির সাথে রুশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটির একটি বিশেষ প্রতিবেদনও জুড়ে দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনে মজার ছলে বলা হয়েছে—মার্কিন প্রেসিডেন্টের সাথে নিজের চেহারার তুলনা করার পর থেকে মহিষটি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।

লোড হচ্ছে...