নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে নারীসহ দুইজন আটক, ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার
NewsView

আড়াইহাজার উপজেলায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লা জেলার ছওয়ানশুর এলাকার মৃত শুভ মিয়ার ছেলে মো. করিম (৩৫) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাইজভাইল এলাকার ফজলুল হকের মেয়ে ও খায়রুল ছালামের স্ত্রী নাজমা (৪০)।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাছির উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশনন্দী ফেরিঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় আটক নারী ও পুরুষ যাত্রীর হাতে থাকা ব্যাগ থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে তিনি দাবি করেন।
ওসি খন্দকার নাছির উদ্দিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের দাবি, তারা মাদক কারবারের সঙ্গে যুক্ত।
উদ্ধার করা ইয়াবা বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

লোড হচ্ছে...