রাজনীতি
নির্বাচনী সমঝোতায় জামায়াতসহ ১০ দল, ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ১০টি রাজনৈতিক দল। এই সমঝোতার ভিত্তিতে প্রাথমিকভাবে ২৫৩টি আসনে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। ১০ দলের পক্ষ থেকে এই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ঘোষণা অনুযায়ী, সমঝোতার ভিত্তিতে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে। জোটের অন্য শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে লড়বে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু আসনে এখনো সামান্য জটিলতা রয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের আগেই এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার বক্তব্যে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে বলেন, যাকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে তারা মূলত ১০ দলের এবং সমগ্র দেশবাসীর প্রার্থী। আমরা একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে একসাথে কাজ করব।
সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে উপস্থিত ছিলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হকসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...