নারায়ণগঞ্জসদর
পদোন্নতি বন্ধ ২৬ বছর ধরে
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় পদোন্নতি ও পেশাগত স্বীকৃতি থেকে বঞ্চিত থাকার অভিযোগে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা। নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে সরকারি সেবা কার্যক্রমে অংশগ্রহণ স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সদর উপজেলার জালকুড়ি কার্যালয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘ ২৬ বছর ধরে তাদের কোনো নিয়োগবিধি নেই। এর কারণে পদোন্নতি, কাজের স্বীকৃতি ও পেশাগত সাফল্য তাঁরা অর্জন করতে পারছেন না। তারা স্পষ্ট জানিয়ে দেন, তাদের এই যৌক্তিক দাবি মানা না হলে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সেবা সপ্তাহ বর্জন করা হবে।
কর্মীরা আরও বলেন, নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে এবং সকল ধরনের সরকারি সেবা কার্যক্রমে অংশগ্রহণ তারা স্থগিত রাখতে বাধ্য হবেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি পারভীন আক্তার।
উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি মো. ইউসুফ আলী, জয়েন্ট সেক্রেটারি হাবিবা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক সাহিম মাহবুব সহ অন্যান্য নেতৃবৃন্দ ও মাঠ পর্যায়ের কর্মীরা।

লোড হচ্ছে...