সারা দেশ
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
NewsView6
.jpg)
প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার নগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকার স্কুলের সামনে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবক একই থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসের কর্মচারী ছিলেন।
নিহতের বড় ভাই কাজী রাইসুল বলেন, ‘সকালে আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। ছোট ভাইয়ের স্ত্রীর মাধ্যমে জানতে পারলাম, সোয়া ১১টার দিকে রাশেদের পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরবর্তীতে জানতে পারলাম, স্কুল ভিটার সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
লবণচরা থানার এসআই পিযুষ দাশ জানান, সংবাদ জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার নেপথ্য জানার চেষ্টা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে রাশেদের পরিচিতরা জড়িত রয়েছেন। ঘাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...