রাজনীতিসোনারগাঁও
দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দেখেছি, কিন্তু ন্যায়পরায়ণ শাসক দেখিনি: গোলাম মসীহ্
NewsView

নিউজভিউ
স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের শাসনব্যবস্থায় নীতি-নৈতিকতাহীন নেতৃত্বের কারণে সাধারণ মানুষ প্রকৃত শান্তি থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মসীহ্। তিনি বলেছেন, "আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দেখেছি, অর্থ পাচার আর ফ্যাসিস্টদের শোষণ দেখেছি; কিন্তু ন্যায়পরায়ণ শাসক দেখিনি। মনে রাখতে হবে, খোদাভীরু লোকের শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র গঠন করা কোনোভাবেই সম্ভব নয়।"
মঙ্গলবার (৬ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনিযুক্ত কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মসীহ্ তাঁর বক্তব্যে আরও বলেন, "জনগণ দীর্ঘ সময় ধরে শাসনের নামে শোষণ সহ্য করেছে। লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতে দেখেছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ যদি হাতপাখাকে বিজয়ী করে, তবেই দেশে একটি খোদাভীরু ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ, তখনই বাংলাদেশ একটি প্রকৃত কল্যাণরাষ্ট্রে পরিণত হবে।"
সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম এবং প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহা. বিল্লাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আ. মজিদ এবং জাতীয় শিক্ষক ফোরাম সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি হাফেজ ইয়াসিন আরাফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে নেতৃবৃন্দ ফিতা কেটে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

লোড হচ্ছে...