নারায়ণগঞ্জ
সাবেক ছাত্রনেতা রিজনের মায়ের মৃত্যুতে জেলা ছাত্র ফেডারেশনের শোক
NewsView5

নিউজভিউ
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, হাজী মিছির আলী কলেজ কমিটির সাবেক প্রচার সম্পাদক মাহির হাসনাত রিজনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা।
সংগঠনের পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, রিজনের মা শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার দেওয়া এক বিবৃতিতে জেলা ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, তাদের একনিষ্ঠ সহযোদ্ধা মাহির হাসনাত রিজনের মাতৃহারা হওয়ার সংবাদে তারা গভীরভাবে মর্মাহত। মায়ের মৃত্যু সন্তানের জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে উল্লেখ করে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

লোড হচ্ছে...