নারায়ণগঞ্জবন্দর
নারায়ণগঞ্জে দুই ইটভাটাকে লক্ষাধিক জরিমানা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরিবেশ ও ইটভাটা সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) উপজেলার কেওডালা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে কেওডালা এলাকার ‘মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস’ এবং ‘মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফ্যাকচার্স’ নামক দুটি প্রতিষ্ঠানের কার্যক্রমে আইনগত অসংগতি ও ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি মামলায় প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা এবং ইটভাটা নিয়ন্ত্রণ আইন প্রতিপালন নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...