জাতীয়
বগুড়ার শিবগঞ্জ
তিন ইউনিয়নের নাম হলো প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ি ও দুই ছেলের নামে
NewsView

নিউজভিউ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ ভেঙে মোকামতলা নামে নতুন একটি উপজেলা গঠন করা হয়েছে। পাশাপাশি শিবগঞ্জে ‘মীরবাড়ী’ এবং নবগঠিত মোকামতলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে নতুন চারটি ইউনিয়ন গঠন করা হয়েছে। জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব নামকরণ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
স্থানীয়রা বলছেন, স্বর্ণগ্রাম বাদে তিনটি ইউনিয়নের নাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও দুই ছেলের নামে রাখা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান গণমাধ্যমকে জানান, তিনি উপজেলা প্রশাসনের পাঠানো সুপারিশ ও প্রস্তাবের আলোকে গণশুনানি শেষে নতুন ইউনিয়নের গেজেট প্রকাশ করেছেন। জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে প্রতিমন্ত্রী আমাকে কিছুই বলেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ জুন শিবগঞ্জ উপজেলার এক সভায় বিএনপির এক নেতা ইউনিয়নগুলোর নামকরণের বিষয়ে প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। পরে উপজেলা প্রশাসন থেকে নামগুলো লিখিত প্রস্তাব আকারে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। জেলা প্রশাসক ১১ জুন মীরবাড়ি ইউনিয়ন এবং ১৪ জুন সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন নামে গেজেট জারি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব এলে এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। নাম কারা প্রস্তাব করেছেন, এ বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘কয়েকজন ব্যক্তি নামগুলো প্রস্তাব করেন। তবে কারও নাম আমার মনে নেই।’
বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকার অনেকে বলছেন, প্রতিমন্ত্রীর পৈতৃক ‘মীরবাড়ি’ এবং তাঁর দুই ছেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্তে’র নামেই নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত গ্রেজেটে বলা হয়, শিবগঞ্জ উপজেলা ও নবগঠিত মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন ও মীরবাড়ি নামে এই তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এ ছাড়া স্বর্ণগ্রাম নামে আরেকটি ইউনিয়ন গঠন করা হয়।
নবগঠিত মোকামতলার আওতাধীন সৈয়দপুর ইউনিয়ন ভেঙে গঠিত সীমান্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌজাগুলো হলো– মানকৈর, ভবানীপুর, অভিরামপুর, খেরুয়াপাড়া, কিশোরীপুর, জগন্নাথপুর, আমঝুপি, জীবনপুর, কুকি কালিদাস ও কুকি জগন্নাথপুর। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন।
দেউলী ইউনিয়ন ভেঙে গঠিত দিগন্ত ইউনিয়নের মৌজাগুলো হলো– ভরিয়া (ভৈরা), মেঘাখর্দ্দ, আলমপুর, রহবল, সাওয়ালদহ, কৃষ্ণপুর, তালিবপুর ও বোয়ালমারী। মোট ৮টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।
শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অংশ নিয়ে মীরবাড়ি ইউনিয়ন গঠন করা হয়। একই সঙ্গে শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং নতুন ইউনিয়ন গঠনের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।
মীরবাড়ি ইউনিয়ন ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদীঘি, বেতগাড়ী, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপীনাথপুর– এই ১৫টি মৌজা নিয়ে গঠিত হয়েছে। নতুন ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।
মীর শাহে আলমের দুই ছেলের মধ্যে বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত লন্ডনে পড়াশোনা শেষে এক বছর আগে দেশে ফিরে রাজনীতি এবং বাবার ব্যবসা দেখাশোনা শুরু করেন। দেশে ফেরার পর তাঁকে শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক করা হয়। ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্ত লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করছেন।
গত ৮ জুন শাকরুল আলম সীমান্ত সিলেকশনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছিলেন। অবশ্য এর পরদিনই তিনি পদত্যাগ করেন।
এ বিষয়ে জানতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মোবাইল ফোনে গতকাল একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। অবশ্য তিনি এ নিয়ে সংসদে বিস্তারিত কথা বলেছেন।

লোড হচ্ছে...