অর্থ-বাণিজ্য
ঈদ আমাদের জীবনে সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে: সোহেল সারোয়ার
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিল্পনগরী নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মোরশেদ সারোয়ার সোহেল। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় মোরশেদ সারোয়ার সোহেল বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। তিনি বিশেষভাবে দেশের শ্রমিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "শ্রমিকদের ঘাম ও নিরলস পরিশ্রমেই আমাদের শিল্পকারখানা সচল থাকে এবং দেশের অর্থনীতির ভিত্তি মজবুত হয়। মালিক ও শ্রমিকের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই আমাদের শিল্পের প্রকৃত শক্তি।"
তিনি উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং প্রশাসনের সকল স্তরের ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় 'মেড ইন বাংলাদেশ' বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে। বিকেএমইএ এবং এনসিসিআই-এর পক্ষ থেকে শিল্পখাতের টেকসই উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করে সোহেল আরও বলেন, দেশের উন্নয়ন ও শিল্পখাতের অগ্রগতি তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং ঈদযাত্রায় সড়কে সচেতনতা বজায় রাখার অনুরোধ জানান। একটি সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

লোড হচ্ছে...