নারায়ণগঞ্জবন্দর
শিশু আলিফা হত্যায় এবিএম সিরাজুল মামুন
‘বন্দরের শান্ত জনপদকে আর অপরাধীদের স্বর্গরাজ্য হতে দেওয়া হবে না’
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তারকে (১১) নৃশংসভাবে হত্যার ঘটনায়, গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি ওই প্রতিবাদ জানায়।
এবিএম সিরাজুল মামুন বলেন, “দড়ি সোনাকান্দা এলাকার মো. আলী ও নাসিমা দম্পতির বড় কন্যা আলিফা আক্তারের এই মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি ভাষা হারিয়ে ফেলেছি। বাড়ির সামনে থেকে একটি শিশু নিখোঁজ হওয়া এবং পরের দিন তার নিথর দেহ পড়ে থাকা অত্যন্ত লোমহর্ষক। এই ঘটনা প্রমাণ করে যে, সমাজে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কতটা ভেঙে পড়েছে।”
তিনি জেলা প্রশাসনের কাছে প্রকৃত রহস্য উদঘাটন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সিরাজুল মামুন হুঁশিয়ারি দিয়ে বলেন, “বন্দরের শান্ত জনপদকে আর অপরাধীদের স্বর্গরাজ্য হতে দেওয়া হবে না। যদি সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেপ্তারে গাফিলতি দেখা যায়, তবে এলাকাবাসীকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”

লোড হচ্ছে...