নারায়ণগঞ্জ
চাষাঢ়ায় সড়ক অবরোধ করে রাসেল গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
NewsView

নিউজ ভিউ
শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কারখানার জেনারেল ম্যানেজারের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় নজিরবিহীন সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাসেল গার্মেন্টসের শতাধিক বিক্ষুব্ধ শ্রমিক। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এই অবরোধের ফলে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ১৮ ডিসেম্বর সকালে কাজে এসে তাঁরা দেখতে পান কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকরা অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে স্মারকলিপি দিয়েও কোনো ফল না পাওয়ায় তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিক আকবর হোসেন ও পারভিন বলেন, “আমাদের ছাঁটাই বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা চাষাঢ়া এলাকা ত্যাগ করেন।
দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলে দীর্ঘ যানজট কাটতে শুরু করে।

লোড হচ্ছে...